ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্যামনগরে পানিতে ডুবে যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 15 September, 2025, 7:57 PM

শ্যামনগরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

শ্যামনগরে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে মো. ফয়সাল হোসেন (১৬) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মোটরসাইকেল ড্রাইভার শাহিনুরের ছেলে।

প্রতিবেশী মো. মাহবুবুর রহমান জানান, ফয়সাল মানসিক প্রতিবন্ধী ছিল এবং মৃগীর রোগী ছিল। রবিবার সন্ধ্যায় স্থানীয় চায়ের দোকানে ফয়সাল প্রতিদিনের মত বসেছিল। কেউ একজন তাকে ১০ টাকা দিলে সে খাবার কিনে খেতে খেতে বাড়ির দিকে যায়। 

কিন্তু সে বাড়িতে না পৌঁছালে সারা রাত তার পরিবার এবং প্রতিবেশীরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করে। কিন্তু কোথাও না পেয়ে সকালে আবার খোঁজা খোঁজির একপর্যায়ে সোমবার বেলা ১২ টার দিকে পার্শ্ববর্তী ডোবায় শেওলায় মধ্যে ফয়সালের পা দেখতে পাওয়া যায়। পরে ফয়সালকে মৃত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্যা হুমায়ুন কবির বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোন আপত্তি না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status