ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 13 September, 2025, 1:47 PM

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

খুলনার পাইকগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুস্তাফিজুর রহমান শেখ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মটরসাইকেল আরোহী নয়ন।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পাইকগাছা উপজেলার হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাহমুদ কাটি মোড়ে। নিহত মুস্তাফিজুর রহমান উপজেলার কপিলমুনি ইউপির বিরাশী ভেদামারি মোড় এলাকার মফিজুল শেখের ছেলে। সে হাবিবনগর ফাজেল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আগড়ঘাটা থেকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে কপিলমুনি বাজারে যাওয়ার পথিমধ্যে হরিঢালী মাধ্যমিক বিদ্যালয়েল মোড় ক্রস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে তার গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। এসময় পথচারীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে পরিবারের পক্ষ থেকে  খুলনায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। থানা ওসি মোঃ রিয়াদ মাহমুদ জানান, আমি এই বিষয়ে কিছু জানিনা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status