|
বরিশালে এবার পানের ভালো ফলনে বেজায় খুশি বরোজ মালিক গন
এ এইচ অনিক
|
![]() বরিশালে এবার পানের ভালো ফলনে বেজায় খুশি বরোজ মালিক গন তাইতো কদিন আগেও প্রতি পানের বিরা বা পোন বাজারে বিক্রিহতো তিন থেকে চারশো টাকায় এখন বৃষ্টির কারনে অনেক কম আছে এক থেকে দেড়শো টাকায় মিলব ভালো পান। জানালেন পানচাষীদের কয়েকজন। তারা জানিয়েছেন পানের ভালো ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছেনা তারা। কথাহয় আগৈল ঝাড়া উপজেলার জলিরপাড় কোদালধোয়া গ্রামের পানচাষী লুৎফার খান, বিরেন বালা ও নিত্তনন্দ দাস বিকাস মিত্র অখিল ওঝা স্বপন তিতুমির সহ কয়েকজন পান চাষীদের সাথে। তারা আমাদের প্রতিনিধি কে বলেন এখন তাদের পানের ভালো ফলোন হচ্ছে, কিন্তু এতো সুন্দর পান বাজারে বিক্রি করতে গেলে যে-দাম পায় তাতে কৃষানের খরোজ ও হয়না। নিত্তনন্দ দাস বলেন সেই ভোর রাত থেকে বৌ বাচ্চাদের নিয়ে বরোজ থেকে পান তুলে এনেছি,, এখন আবার সবাই মিলে এগুলো গুছিয়ে বাজারের জন্য তৈরি করচ্ছি, তার পরে টর্কি বন্দোর (বাজারে) রামনগর, পয়শার হাট সহ এলাকার কয়েকটি হাটে এসব পান বিক্রির জন্য নিয়ে জাবো এতে অনেক খরজ হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলে অন্য সব সময় বরেপান কম থাকে ঐ সময় বাজারেও পানের দামও একটু বেশি থাকে। তবে জ্যৈষ্ট আষাঢ় শ্রাবণ ভাদ্রো এই ক-মাস বর্ষের কারনে পানের ভালো ফলন হয় তবে এ-সময় পানের দামও অনেক কমে যায়। তার পরেও আমরা প্রতি বিঘা জমিতে বছরের সব খরজ মিলিয় দশ থেকে বারো লক্ষ টাকার পান বিক্রি করতে পারি। তিনি আরো বলেন পানের সিজেনের সময় ১৫ দিন পর পর প্রতি বিঘা জমিথেকে পান তুুুলে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রিকরি। তারপরে ও আমরা ধার দেনায় থাকি। তাই সরকারের কাছে আমাদের পান চাষীদের দাবি অতি গুরুত্বপূর্ণ এই ফসল পান চাষাবাদের জন্য চাষীদের প্রতি একটু আলাদা দৃষ্টি রাখবেন এ-দাবি সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
