ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রাম শহরে মসজিদে নামাজ পড়তে বাঁধা প্রদান ১ মুছল্লীকে হত্যার চেষ্টা
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 13 September, 2025, 1:51 PM

কুড়িগ্রাম শহরে মসজিদে নামাজ পড়তে বাঁধা প্রদান ১ মুছল্লীকে হত্যার চেষ্টা

কুড়িগ্রাম শহরে মসজিদে নামাজ পড়তে বাঁধা প্রদান ১ মুছল্লীকে হত্যার চেষ্টা

কুড়িগ্রাম পৌর শহরের টাপু নামাভেলাকোপা গ্রামে মসজিদে নামাজ পড়তে বাঁধা প্রদান করে ১ মুছল্লীকে গলাটিপে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত মুছল্লীকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অভিযোগে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার। 

অভিযোগ সুত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, টাপু নামা ভেলাকোপা গ্রামে ফারাজিপাড়া জামে মসজিদ নামে একটি মসজিদ আছে। ওই মসজিদে গ্রামের সকলে নামাজ পড়তে আসে। গ্রামের কিছু লোকজন উক্ত মসজিদে নামাজ না পড়ে পুনঃরায় নতুন করে আরও একটি ওয়াক্তি নামাজঘর নির্মাণ করে গ্রামের সকলকে ওয়াক্তি ঘরে নামাজ পড়ার জন্য চাপ সৃষ্টি করে। ঘটনার দিন নতুন ওয়াক্তি নামাজঘরে নামাজ পড়তে না চাইলে ওই গ্রামের বাসিন্দা মোঃ ফারুক হোসেন, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আশরাফুল ইসলাম ক্ষীপ্ত হয়ে মোঃ ছকমাল হোসেন(৫০) নামের এক মুসল্লীকে পথ আটকিয়ে গালাগালি ও মারধর করার এক পর্যায়ে গলাটিপে হত্যার চেষ্টা চালায়। এতে মুছল্লী ছকমাল হোসেন জ্ঞান হারিয়ে ফেলে পরে স্থানীয়রা মুছল্লী ছকমাল হোসেনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়। গ্রামবাসী এও জানায়, এর আগে গত সোমবার সকালে পৌর শহরের ফারাজী পাড়া জামে মসজিদ এলাকায় এধরনের আরও একটি  মারধরের ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status