ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁয়ে গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 September, 2025, 3:14 PM

সোনারগাঁয়ে গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

সোনারগাঁয়ে গ্যাসের লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর পোনে ৬টার দিকে কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের ৩ নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলার একটি কক্ষে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), ৩ মেয়ে মুন্নি (১৪), তিন্নি (১২) ও  ময়ূরী (৬)।

জানা যায়, উপজেলার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পাশেট একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন ওই পরিবার। ভোর ৫ টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফরিত হয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। দগ্ধদের মধ্যে মানব চৌধুরীর ৭০শতাংশ পুড়েছে। বাচা চৌধুরীর ৪৫ শতাংশ ও অন্যান্যদের ৩৬ ও ২৮ ২২ শতাংশ পুড়ছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা তাদের প্রতিবেশী সবিনয় চন্দ্র দাস জানান, ভোরে বিকট শব্দে তাদের ঘুম ভাঙে। এক পর্যায়ে ওই পরিবারের কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কাঁচপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ঘরটির ভেতরেই রান্নার চুলা। একটি গ্যাস সিলিন্ডার সেখানে পাওয়া গেছে। চুলার সঙ্গে গ্যাসের অন্য কোনো সংযোগ পাওয়া যায়নি। নিচতলায় ঘর হওয়াতে চুরির ভয়ে হয়তো রাতে দরজা-জানালা বন্ধ ছিল এবং সিলিন্ডারের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে চেম্বারের মতো হয়ে যায় এবং ভোরে আগুনের কোনো উৎস পেয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধের বিষয়ে তিনি কিছু জানেন না। তবে খোজ নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status