|
গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন
কাবিরুল ইসলাম, গোমস্তাপুর
|
![]() গোমস্তাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন বৃহস্পতিবার(০৪ সেক্টেবর) সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে। উপজেলা চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ওয়াসিম আকরাম,এলজিডি কর্মকর্তা,আছহাবুর রহমান, হিসাব রক্ষক কর্মকর্তা আজিজুল রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা, রাইসুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক, লাবনী আক্তার,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, , রইস উদ্দিন, আব্দুর রাকিব প্রমুখ। উল্লেখ যে প্রতিজন কৃষক ১ বিঘা জমিতে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এম ওপি সার, মোট উপজেলায় ১০৫০ জন কৃষকের মাঝে এই প্রনোদনা বিতরণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
