ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচী
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 4:58 PM

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচী

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপন কর্মসূচী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শিবগঞ্জে নানান কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিঠালীতলা আঞ্চলিক সড়কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক মো. শাহজাহান মিয়া।

এ সময় তিনি বলেন, গভীর ষড়যন্ত্রকারী দলের নেতারা ভোট দিয়েই জান্নাত পাওয়ার প্রতিশ্রæতি দিচ্ছেন। এতে জনগনের সাথে ভাওতাবাজি করছেন তারা। কিন্তু বিএনপি কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। মিথ্যা প্রতিশ্রæতিও দেয়না। শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। আর তাই আগামী দিনে শিবগঞ্জ উপজেলাকে সবুজায়ন উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহŸান জানান অধ্যাপক শাহজাহান মিয়া।

বৃক্ষরোপন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে শিবগঞ্জে উপজেলা বিএনপির আহŸায়ক আশরাফুল হক, পৌর কমিটির আহŸায়ক শফিকুল ইসলামসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বিকেলে ফুটবল খেলা ও সন্ধ্যায় আলোচনা সভাসহ রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status