ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 September, 2025, 4:56 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 3 September, 2025, 7:55 PM

গাজীপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক

গাজীপুরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক

আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় দেদারছে মাদক বিক্রি হলেও গ্রেপ্তারের হাত থেকে বরাবরই রেহাই পেয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা এতাটা শক্তিশালী যে স্থানীয়রাও এদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না। কেউ কেউ এর প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে নেমে আসে হুমকি ধমকিসহ নানা ধরণের হয়রানি। জানা গেছে, গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুরের গজারিয়া পাড়ায় দীর্ঘদিন ধরে ফেন্সিডিল,ইয়াবা,গাঁজা বিক্রি করে আসছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী  আমিন, মমিন ও রাসেল। এদের গডফাদার স্থানীয় এক প্রভাবশালী।

তার নামে রয়েছে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা। পুলিশের খাতায় এদের নাম থাকলেও কোন এক অদৃশ্য হাতের ইশারায় বরাবরই গ্রেপ্তারের হাত থেকে রেহাই পেয়ে যায় তারা। সম্প্রতি স্থানীয় একটি পারিবার  এদের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করলে তারা আরো ক্ষিপ্ত হয়। এরপর দেয়া হয় একের পর এক হুমকি। যার ফলে এরা প্রকাশ্যে ওই পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র নিয়ে কোপাতে তেড়ে আসে। এ সময় তারা হুমকি দিয়ে বলে, এর পরিনতি হবে ভয়াবহ । এ সময় তারা  ঘরে মাদক রেখে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ারও ভয় দেখায়। এমনকি তোদের পরিবারের এক সদস্য বিদেশে থাকায় তার বিদেশ যাত্রা বাধা গ্রস্থ করা হবে বলেও হুমকি দেয়। তারা আরো বলে, কি ভাবে তোদের স্বজন বিদেশে যায় তা আমরা দেখে নিব।

এরপর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে গাজীপুর সদর থানার সেকেন্ড অফিসার উজ্জ্বল বলেন,“অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই এলাকায় সক্রিয়। বিভিন্ন সময় প্রশাসনের দৃষ্টি এড়িয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status