|
কুড়িগ্রামে পুলিশ নিয়োগে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৯ জন মেধাবী চুড়ান্তভাবে নির্বাচিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে পুলিশ নিয়োগে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৯ জন মেধাবী চুড়ান্তভাবে নির্বাচিত আজ ৩ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর ধারাবাহিকতায় গত ১০ হতে ১২ আগস্ট ২০২৫ তারিখ মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় ২ হাজার জন প্রার্থী এবং তাদের মধ্যে মাঠ পর্যায়ে সকল ইভেন্টে কৃতকার্য মোট ৩৯০ জন গত ২৩ আগস্ট ২০২৫ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় কৃতকার্য ৫৬ জনের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষার মাধ্যমে ২৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ড। বর্তমান কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান মহোদয়ের সময়কালে ইতিপূর্বে ২ টি নিয়োগ শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় শতভাগ সচ্ছতার সাথে এবারো ২৯ জনকে নিয়োগের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত করে কুড়িগ্রামের পুলিশ সুপার। উল্লেখ্য, এই প্রথম কোন চাকরির লিখিত পরীক্ষায় ফেস ডিকেকশন ক্যামেরার মাধ্যমে পরীক্ষার্থীদের শনাক্তের মাধ্যমে শতভাগ সচ্ছ পরীক্ষা সম্পন্ন করে বাংলাদেশ পুলিশ। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান বলেন, শতভাগ স্বচ্ছতা ও ন্যায়বিচারের উপর ভিত্তি করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল প্রার্থীকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছে। পর পর তিনটি টিআরসি নিয়োগে সর্বমোট ১১৮ জনের সবাই তাদের যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে। তাদের সবার সাথে যদি সময় করে কথা বলতে পারেন, সত্যটা উপলব্ধি করতে পারবেন। এবার প্রথম লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রেও এই ধারা অব্যহত থাকবে। এজন্য তিনি সকলের সম্মিলিত সহোযোগিতার প্রশংসা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
