|
চবি শিক্ষার্থীর সঙ্গে জোবরা গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চবি শিক্ষার্থীর সঙ্গে জোবরা গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৮ বুধবার (৩ সেপ্টেম্বর) হাটহাজারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসআই রুপন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), মো. হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪), দিদারুল আলম (৪৬)। পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত মোট ৮ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১ হাজার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
