|
চাঁপাইনবাবগঞ্জে নাচোল প্রশাসনের সংবাদ বর্জণ, ইউএনও জানেননা
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ
|
![]() চাঁপাইনবাবগঞ্জে নাচোল প্রশাসনের সংবাদ বর্জণ, ইউএনও জানেননা এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুস সাত্তার, পৌর প্রেসক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম বাবু এবং বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল ইসলাম জহিরসহ স্থানীয় সাংবাদ কর্মীরা জানান, উপজেলায় বেশ কিছুদিন থেকে কিছু অপেশাদার সাংবাদিক নাম সর্বস্ব গণমাধ্যমের কার্ড ঝুলিয়ে উপজেলায় নানা অপকর্ম করে বিতর্কিত হয়েছে। যা ইউএনও মহোদয় াবগত আছেন। কিন্তু বুধবার সকালে ইউএনও কার্যালয়ের কনফারেন্স রুমে উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের পাশাপাশি দুই জন বিতর্কিত ও অপেশাদার সাংবাদিককে আমন্ত্রন জানান ইউএনও। এর প্রতিবাদে পেশাদার সাংবাদিকরা অনুষ্ঠান বয়কট করে চলে আসেন এবং পরে আলোচনা করে উপজেলা প্রশাসনের যাবতীয় সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়। সাংবাদিক নেতারা আরো জানান, ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি-তদবিরসহ ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। তারা উপজেলায় সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছেন। এর আগেও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু তিনি পেশাদার সাংবাদিকদের দাবিকে গুরুত্ব না দিয়ে উল্টো অপেশাদার সাংবাদিকদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তবে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, সংবাদ বর্জণের ব্যাপারে এখনও আমি অবহিত নই। কারা কেন বর্জণ করলো আমার জানা নেই। উপজেলায় কর্মরত সাংবাদিকগণ আমাকে সহযোগিতা করেন বলেই সবাইকেই অনুষ্ঠানে ডাকা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
