ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর মারিখালী নদী থেকে শিশুর লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 September, 2025, 5:14 PM

সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর মারিখালী নদী থেকে শিশুর লাশ উদ্ধার

সোনারগাঁওয়ে নিখোঁজের একদিন পর মারিখালী নদী থেকে শিশুর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মারিখালী নদে ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন।

ভাসমান লাশটি বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার রাসেল মিয়ার ৭ বছর বয়সী মোস্তাকিমের। গতকাল তার দাদা মো: বাদল মিয়া নাতিকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

কলাগাছিয়া নৌ -পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status