|
কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আজ ১ সেপ্টেম্বর সোমবার দিবসটি পালন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মসূচির শুরুতে জেলা শহরের দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দিনের কর্মসূচি শুরু হয়। দুপুরে দলীয় কার্যালয় হতে আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল র্যালিতে ও পথসভা করে। উৎসবমুখর পরিবেশে মিছিল র্যালি ও পথসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা আক্তার মিলি, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল এহসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেলসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পথসভার বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আমরা কুড়িগ্রাম জেলা বিএনপির সবাই ঐক্যবদ্ধ আছি, যারা ভাবছেন আমাদের মধ্যে ঐক্য নেই, তারা ভূল ভাবছেন। আমরা সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
