কুড়িগ্রামের রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 13 August, 2025, 9:05 PM
কুড়িগ্রামের রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন শাপলা চত্ত্বর ভোলার মোড় এলাকা থেকে ২০০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার কালিহাতি এলাকার মোঃ রিদয় খান (৩২)ও মোঃ রাব্বি তালুকদার (৩৩)।
আজ ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রৌমারী থানাধীন শাপালা চত্ত্বর এলাকা থেকে উল্লিখিত মাদক কারবারিদ্বয়কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে তিনি জানান।