সাতক্ষীরার শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে হরিনগর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে নিরাপদ সমাজ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির মোল্লা। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টুর সভাপতিত্বে সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় ওসি মো: হুমায়ুন কবির মোল্লা বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা স্থানীয় জনগণের সাথে আরও কাছাকাছি কাজ করতে চাই। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশের কাছ থেকে দ্রুত সমাধানের আশ্বাস পান।