ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 12:36 AM

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও র‍্যালী অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় র‌্যালি করেছে বিএনপি। 

মঙ্গলবার (৫ আগস্ট) বৈরী আবহাওয়া উপেক্ষা করেই হাজারও নেতাকর্মীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি মোগরাপাড়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এসময় মান্নানের পক্ষে স্লোগানে মুখরিত হয় পুরো মহাসড়ক।

র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status