ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ঝিনাইগাতীতে জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির বিজয় র‌্যালি
রাকিবুল হাসান শেরপুর
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 12:37 AM

ঝিনাইগাতীতে জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির বিজয় র‌্যালি

ঝিনাইগাতীতে জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির বিজয় র‌্যালি

৫ আগষ্ট মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপজেলা  বিএনপির উদ্যোগে ঝিনাইগাতীতে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সাবেক জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে এক বিশাল বিজয় র‌্যালি ঝিনাইগাতী থানা মোড় হতে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেডিয়াম হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুনরায় থানা মোড় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শেরপুর- ৩ আসনের সাবেক এমপি জেলা বিএনপির সাবেক আহবায়ক মাহমুদুল হক রুবেল।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আ: মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: লুৎফর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপন প্রমুখ। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেন, সাবেক ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ইতিহাসে যে নারকীয় হত্যাকান্ড সংঘটিত করেছে তার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডই আমাদের কাম্য। 

তিনি আরও বলেন, পরাজিত শক্তি এখনো নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র করে আসছে। এজন্য আমরা ফেব্রুয়ারীর মধ্যে দ্রুত জাতীয় নির্বাচন আশা করছি। নির্বাচন সুষ্ঠু হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।" 

এর আগে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, এবং অটোরিক্সার যোগে বাদ্যযন্ত্র সহকারে মিছিল নিয়ে বিজয় র‌্যালিতে যোগ দেয়৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status