ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 4 August, 2025, 5:11 PM
সর্বশেষ আপডেট: Monday, 4 August, 2025, 5:15 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘জিটাল সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ

গত ২-৩ আগস্ট ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের উদ্যোগে চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য ডিজিটাল সাংবাদিকতা বিষয়ক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচী  বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। 

 রোববার ৩ আগস্ট এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর  ড.এম আর কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ, সাধারন সম্পাদক মো: কাদের পলাশ, ড্যাফাডিল ইন্টারনাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ আবদুল কাবিল খান ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল। 

দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে চাঁদপুর প্রেস ক্লাবের ৩০ জন সদস্য অংশ গ্রহণ করেন।  এ প্রশিক্ষণে ‘ডিজিটাল সাংবাদিকতা কি , কেন ও কিভাবে’, ‘মোবাইল ভিডিও ধারনের মূলনীতিও সেটিংস’ মোবাইল ক্যামেরা ফ্রেমিং, শট টাইপ, ইন্টারভিউ,  বি-রোল ধারন কৌশল‘ এ বিষয়গুলি অর্ন্তভূক্ত ছিল। 

এর আগে ২ আগস্ট এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এফেয়ার্সের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. লিজা শারমিন।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status