ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের চিলমারীতে জামায়াত নেতাসহ ১৪ জুয়াড়ি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 3 August, 2025, 8:59 PM

কুড়িগ্রামের চিলমারীতে জামায়াত নেতাসহ ১৪ জুয়াড়ি গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে জামায়াত নেতাসহ ১৪ জুয়াড়ি গ্রেফতার

কুড়িগ্রাম  চিলমারীর থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে জামায়াত নেতাসহ ১৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে। 

৩ আগস্ট রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, ২ আগস্ট শনিবার রাতে চিলমারী থানা পুলিশের একটি বিশেষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াত নেতাসহ ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)।

পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উল্লেখিত ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।

ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন তার দলের নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেই হোক দলের কেউ অন্যায় কাজে জড়িত হলে দলের পক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status