ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রামগঞ্জে ছাত্রদলের তত্ত্বাবধানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 28 July, 2025, 7:49 PM

রামগঞ্জে ছাত্রদলের তত্ত্বাবধানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রামগঞ্জে ছাত্রদলের তত্ত্বাবধানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি, স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ

রামগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম এর পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানি, স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।  

রামগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সার্বিক তত্ত্বাবধানে রামগঞ্জ সরকারি কলেজের সামনে আজ সোমবার সকালে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক বাহার হোসেন বাবু বলেন, "গরমে পরীক্ষার্থীদের কষ্ট কমাতে ও তাদের পড়াশোনায় সহযোগিতা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি এইচএসসি পরীক্ষা সহ সামনের সকল পাবলিক পরীক্ষাগুলোতে রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল এই কার্যক্রমগুলো  পরিচালনা করার চেষ্টা করবে।" 

পানি, স্যালাইন ও শিক্ষা সামগ্রী বিতরণে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি দেখা যায় এবং তারা প্রবাসী ফোরাম ও ছাত্রদলকে তাদের এই কার্যক্রমের জন্য ধন্যবাদ জানায়। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status