|
কুড়িগ্রামের গর্ভবতী মায়ের ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের গর্ভবতী মায়ের ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ আজ ২৮ জুলাই সোমবার দুপুরে স্থানীয় সরকার বিভাগ ও কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝুনকার চর মাঝিয়ালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সমায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রশাসক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোসহ চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রতিবন্ধকতা ও তা দূরীকরণ বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা করেন। এসময় অন্যদের মধ্য বক্তব্য রাখেন—জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোদাব্বের হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়োকোবাদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মো. নিজাম উদ্দিন এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে চিকিৎসাসেবা গ্রহণকারী গর্ভবতী মায়েরা এধরণের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
