ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
উৎসবের আমেজে গাকৃবিতে ক্রীড়া বিজয়ীদের সংবর্ধনা, সম্মাননা পেলেন ফিফা রেফারি ও টেবিল টেনিস দল
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 8:43 PM

উৎসবের আমেজে গাকৃবিতে ক্রীড়া বিজয়ীদের সংবর্ধনা, সম্মাননা পেলেন ফিফা রেফারি ও টেবিল টেনিস দল

উৎসবের আমেজে গাকৃবিতে ক্রীড়া বিজয়ীদের সংবর্ধনা, সম্মাননা পেলেন ফিফা রেফারি ও টেবিল টেনিস দল

উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আন্তঃঅনুষদীয় ছাত্র-ছাত্রী ফুটবল, ভলিবল ও ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫-২৬-এর বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের রানার্সআপ দল এবং ফিফার ২০২৬ সালের রেফারি প্যানেলে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জানানো হয়।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।

উপাচার্য বলেন, "খেলাধুলা শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, সহমর্মিতা ও দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. নাসিমুল বারী, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং গবেষণা পরিচালক প্রফেসর ড. মো. মসিউল ইসলাম। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতার অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রতিযোগিতার ফলাফল
ছাত্রী ফুটবল ও ভলিবল: চ্যাম্পিয়ন ভেটেরিনারি অনুষদ, রানার্সআপ কৃষি অনুষদ।
ছাত্রী ক্রিকেট: চ্যাম্পিয়ন কৃষি অনুষদ, রানার্সআপ ভেটেরিনারি অনুষদ।
ছাত্র ফুটবল: চ্যাম্পিয়ন ভেটেরিনারি অনুষদ, রানার্সআপ ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্ট অনুষদ।

ছাত্র ভলিবল: চ্যাম্পিয়ন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ, রানার্সআপ কৃষি অনুষদ।
ছাত্র ক্রিকেট: চ্যাম্পিয়ন কৃষি অনুষদ, রানার্সআপ গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ।

অনুষ্ঠানে ২০২৬ সালের আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টে রানার্সআপ হওয়া বিশ্ববিদ্যালয় দলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া ফিফার ২০২৬ সালের রেফারি প্যানেলে স্থান পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার মো. নাজমুল হুদা এবং কৃষি যন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল বিভাগের উচ্চমান সহকারী বিকাশ সরকারকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

শেষে প্রাণবন্ত গ্রুপ ফটোসেশন, করতালি ও অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসে ক্রীড়াসৌহার্দ্য, অর্জন ও সম্মাননার এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status