|
নলডাঙ্গা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা: ভুট্রা শুকানোর দায়ে ২ জনকে জরিমানা
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() নলডাঙ্গা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা: ভুট্রা শুকানোর দায়ে ২ জনকে জরিমানা মঙ্গলবার ( ২১ জুলাই ) নলডাঙ্গা উপজেলা সোনাপাতিল মহাসড়কে জনসাধারণের চলাচলের সড়কে ভুট্রা শুকানোর দায়ে দুজনকে আর্থিক দন্ডে দণ্ডিত করা হয়েছে। অভিযানকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় মোট ২টি মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের সর্বমোট ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সোনাপাতিল গ্রামের মোঃ হাসানের ছেলে মোঃ সুমন (২৮), একই এলাকাট আবুল হোসেনের মেয়ে মোছাঃ রিনা বেগম। সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে সংশ্লিষ্ট আইন অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
