|
মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে নির্যাতনের ঘটনায় স্বামী আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে নির্যাতনের ঘটনায় স্বামী আটক এ ঘটনায় অভিযুক্ত জহির হোসেন আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানান, আর্জেন্টিনা ও স্পেনের খেলার পরদিন ২০ জুলাই সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজন মহিলাকে লাঠি দিয়ে প্রচ- মারধরের একটি ভিডিও ভাইরাল হয়। কেউ কেউ ভিডিওটি শেয়ার এবং ডাউনলোড করে ‘‘ খেলা দেখায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আহত’’ ক্যাপশন দিয়ে পোষ্ট করলে তা জেলাব্যপি ব্যাপক আলোড়িত হয়। অনেকেই ঘটনাস্থল রামগঞ্জ লিখলেও নির্দিষ্ট করে কেউ ঠিকানা না দেয়ায় ভিডিবিভ্রান্তির সৃষ্টি হয়। ভিডিওটি রামগঞ্জ থানা পুলিশের দৃষ্টিগোচর হলে পুলিশ মঙ্গলবার (২১ জুলাই) তদন্তে নেমে রাতে উপজেলার ব্রহ্মপাড়া এলাকা থেকে মরিয়ম আক্তার তাসফিয়ার স্বামী জহির হোসেনকে আটক করে। আটককৃত জহির হোসেন কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের সন্তান। রামগঞ্জ থানার এস আই মহি উদ্দিন জানান তাকে (জহির হোসেন) নিয়ে এলাকায় অনেক অভিযোগ রয়েছে। এলাকাবাসী পুলিশকে জানায় সে এ পর্যন্ত ৬টি বিয়ে করেছেন। মাদকসেবন করে স্ত্রীকে মারধর ও মানসিকভাবে নির্যাতনের কারনে আগের স্ত্রীরা তাকে ছেড়ে গেছে। তিনি আরো জানান মরিয়ম আক্তার তাসফিয়ার গ্রামের বাড়ি চট্টগ্রামের রামগড় থানার পাতাছড়া ইউনিয়নের মধুপুর গ্রামের আবদুল মান্নানের মেয়ে। আটককৃত জহির হোসেন ও মরিয়ম আক্তার তাসফিয়ার ঘরে ৫মাসের এক কন্যা সন্তান রয়েছে। বর্তমানে মরিয়ম আক্তার তাসফিয়াকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে স্বামীর বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মরিয়ম আক্তার তাসফিয়া জানান তার স্বামী জহির হোসেন মাদক সেবন করে প্রায়ই মারধর করতো। ঘটনার দিন ২০ জুলাই রাতে গভীর রাতে বাড়ি ফেরার কথা জিজ্ঞাসা করলে সে আমাকে লাঠি দিয়ে মেরে শরীরের বিভিন্ন অংশে জখমসহ বাম হাত ভেঙ্গে দেয়। ইউনিয়ন বিএনপি নেতা বোরহান উদ্দিন জানান স্বামী জহির হোসেনের নির্যাতনের শিকার স্ত্রী যেন তাকে থানা বা আদালত থেকে ছাড়িয়ে না আনে সেজন্য আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ১মাসের খাবার খরচ ঐ পরিবারকে দিবো। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা ও সকল ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
