ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 8:45 PM

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শম্ভুগঞ্জ পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রাকের ডিপোর সামনে এই ঘটনা ঘটে। 

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক এসআই খালিদ তিনজনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জেলার সদর উপজেলার মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের শিলা আক্তার (২৫) ও নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫)।

পুলিশ জানায়, শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাকে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন প্রাণ হারান। আহত হন অটোরিকশার চালকসহ আরও তিন নারী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। এদিকে, অটোচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এসআই খালিদ জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দুই নারীর মরদেহ রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status