ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
টঙ্গীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 July, 2026, 8:46 PM

টঙ্গীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

টঙ্গীতে বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাসের চাপায় তুহিন হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর প্রায় ১টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন হোসেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের নূর হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন মোটরসাইকেলযোগে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথে একই দিকে চলাচলরত অনাবিল পরিবহনের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পিছলে পড়ে যায়। এ সময় বাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত অনাবিল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status