ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাসিরনগর পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Monday, 28 July, 2025, 7:46 PM

নাসিরনগর পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময়  সভা অনুষ্ঠিত

নাসিরনগর পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার জেলা নাসিরনগর উপজেলা  বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাসিরনগর উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় কলেজ মোড় সংলগ্ন চেয়ারম্যান মার্কেটে উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জীবন চন্দ্র দাসের সভাপতিত্বেব এবং সদস্য সচিব তাপস রঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। 

নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুল রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রবীর চৌধুরী (রিপন)।

সভায় আরও উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটির সদস্য বাদল দেব, রাম প্রসাদ, হরিদাস, পরিতোষ, রতন দেবসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপজেলা উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. আব্বাস মিয়া, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল বেগম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, কুণ্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম,  জাসাসের সাবেক নেতা সাখাওয়াত হোসেন ভূঁইয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আহ্বায়ক মো. জামাল আহম্মেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ,  সদস্য সচিব খায়রুল বাশার রনি,  জেলা নবীন দলের সাধারণ সম্পাদক শাজাহান চকদার, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল কাদের সেন্টু, ব্যবসায়ী দলের সভাপতি গিয়াস উদ্দিন,  উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মিয়া প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status