ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শ্যামনগরে বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু
মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 2:22 PM

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু

শ্যামনগরে বজ্রপাতে মৎস্য চাষীর মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে সুভাষ মালো (৪০) নামে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ৭টায় উপজেলার চিংড়িখালিতে ঘেরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। সুভাষ মালো (৪০) জেলার কালীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের শিবপদ মালোর ছেলে।

স্থানীয় আব্দুর রউফ জানান, সুভাষ মালো চিংড়াখালি গ্রামে ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগদা চিংড়ি চাষ করতো। প্রতিদিন রতনপুর থেকে চিংড়াখালি এসে সকালে মাছ কেনা বেচা করে বাসায় চলে যেত। আজ সকালে ঘেরে মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, লোক মুখে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status