|
লামায় শালিসি বৈঠকে বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন
মোঃ জুবাইরুল ইসলাম, লামা
|
![]() লামায় শালিসি বৈঠকে বড় ভাইয়ের শশুর বাড়ির লোকজনের হাতে ছোট ভাই খুন সোমবার (১৪ জুলাই) রাত ৮টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় এলাকায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (২৩) আমতলী মুসলিম পাড়া এলাকার মৃত মজু মিয়ার ছেলে। চার ভাইয়ের মধ্যে সে তৃতীয়। এই ঘটনায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে নিহতের বড় ভাই আব্দুর শুক্কুরের স্ত্রী মিনুয়ারা বেগম, শাশুড়ি ছলিমা বেগম, তিন শ্যালক মোঃ রিয়াদ, মোঃ সোহেল, মোঃ জামাল কে আটক করে। তারা সকলেই পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় মেম্বার ছৈয়দুর রহমান জানান, নিহতের বড় ভাই আব্দুর শুক্কুর তার স্ত্রী মিনুয়ারা বেগমের সাথে পারিবারিক ঝামেলা ছিল। ঘটনার সময় পারিবারিক ঝামেলা নিয়ে স্থানীয় বিচার শালিসি হওয়ার কথা ছিল। আমতলী মুসলিম পাড়ার শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে আজিজ মেম্বারের দোকানের সামনে বৈঠক বসার কথা ছিল। সেখানে দুইপক্ষ জড়ো হয়। বৈঠক শুরু হওয়ার আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সাথে কথা কাটাকাটি হয় ছোট ভাই আব্দুর রহমানের। একপর্যায়ে তিনজনে মিলে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যায়। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহে একজন নিহত হয়েছেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
