ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা
প্রকাশ: Tuesday, 15 July, 2025, 1:12 PM

গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

গলাচিপায় যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার বিকেল সারে ৫ টার সময় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গলাচিপা পৌর চত্বর থেকে শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর চত্বরে এসেছে শেষ হয়।

উপজেলা বিএনপি'র নেতা কর্মীদের কাছে থেকে জানা যায়, বর্তমানে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যুবদলের তিনজন সহ মোট চার জনকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে এ বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 আলোচনা সভায় বক্তারা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরো বলেন, বিএনপি'র ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং আগামী নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এ সব হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ করে যাচ্ছে। 

এ সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান। বিভিন্ন হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। গলাচিপা উপজেলা ও পৌর যুবদলের কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিক্ষোভ  মিছিলটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status