|
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
দীপক কুমার সরকার, বগুড়া
|
![]() বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন সোমবার (১৪ জুলাই) বিকেলে বগুড়া শহরের সাতমাথা জিরোপয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে আয়োজকরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার একজন যোগ্য ও অভিজ্ঞ নাগরিককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার কথা থাকলেও, বগুড়ার একজন গ্রেড-১ এর সিনিয়র শিক্ষকের পরিবর্তে নওগাঁ জেলার গ্রেড-২ এর একজন শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বক্তারা অভিযোগ করেন, এই নিয়োগ প্রক্রিয়ায় একটি রাজনৈতিক দলের প্রভাবশালী কয়েকজন নেতা জড়িত রয়েছেন। তারা অবিলম্বে নিয়োগ বাতিল করে বগুড়ার একজন সিনিয়র ও যোগ্য নাগরিককে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
