ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বাকেরগঞ্জের ফরিদপুর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত
মোঃ রানা সন্যামত, বরিশাল
প্রকাশ: Monday, 14 July, 2025, 9:21 PM

বাকেরগঞ্জের ফরিদপুর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত

বাকেরগঞ্জের ফরিদপুর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বিবার্ষিক সম্মেলন। গোপন ব্যালটের মাধ্যমে শতভাগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা বিএনপি'র কমিটির সহযোগিতায় নির্বাচন টি অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পর্যায়ের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে ইউনিয়ন বিএনপি'র সভাপতি নির্বাচিত হয়েছে কাইয়ুম খান,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মাছুম বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক টিটু মল্লিক, নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত কমিটিকে উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল দশটা থেকে শুরু হওয়া সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সরাসরি নেতাকর্মীদের গোপন ভোটে বিকেল পাঁচটা পর্যন্ত ফরিদপুর ইউনিয়নের কাকরধা মাধ্যমিক বিদ্যালয় হল রুম প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে অংশগ্রহণ করেন মোট আটজন জন প্রার্থী সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচিত হয়েছেন ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, সোলায়মান সেরনিয়াবাত ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ০১ নং নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব হারুন অর রশিদ সিকদার,জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বাকেরগঞ্জ উপজেলার সকল ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ও তার নির্দেশনা অনুযায়ী গনতান্ত্রিক প্রক্রিয়ায় নেতাকর্মীদের ভোটের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status