|
মাইক্রোবাসে পিষ্ট হয়ে নিহত ৩ মাদ্রাসা ছাত্র,চালক আটক
আলিফ জাহান লাবন, ঝিনাইগাতী
|
![]() মাইক্রোবাসে পিষ্ট হয়ে নিহত ৩ মাদ্রাসা ছাত্র,চালক আটক এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সদর হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক দুই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন— ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে সাকিবুল হাসান (১০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাকারিয়া (১২) আহত ফয়জুল আলিমকে (১১) শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় যাত্রা পথে ইন্তেকাল করেন। শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আনিকা আফরিন প্রমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
