ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
জামায়াতের মহাসমাবেশ সফল করতে বরিশাল জেলা ও মহানগর জামাতের সর্বস্তরের নেতাকর্মী প্রস্তুত
এ এইচ অনিক
প্রকাশ: Monday, 14 July, 2025, 11:54 AM

জামায়াতের মহাসমাবেশ সফল করতে বরিশাল জেলা ও মহানগর জামাতের সর্বস্তরের নেতাকর্মী প্রস্তুত

জামায়াতের মহাসমাবেশ সফল করতে বরিশাল জেলা ও মহানগর জামাতের সর্বস্তরের নেতাকর্মী প্রস্তুত

পি আর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবিতে আগামী ১৯ শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে ( ঐতিহাসিক রেসকোর্স ময়দান)  বাংলাদেশ জামায়াতে ইসলামী এক মহা সমাবেশ এর ডাক দিয়েছে৷  ইতিমধ্যে মহাসমাবেশ সফল করতে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।  সকল পর্যায়ের জনশক্তি কে মহাসমাবেশ যোগদিতে নির্দেশনা দিয়েছে কেন্দ্র।  মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর গন।  

আমাদের প্রতিনিধি কে বরিশাল জেলা জামায়াতের নায়েব আমির মাস্টার আব্দুল মান্নান জানান সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে বরিশাল জেলা ও মহানগর জামায়াতের সকল পর্যায়ের নেতাকর্মী গন প্রস্তুত। এদিকে বরিশাল থেকে ঢাকা মহাসমাবেশে যোগ দিতে  বরিশাল - ঢাকা নৌপথের  ৬ টি বড় লঞ্চ ছাড়াও স্থলপথে ৭০ টির মত বড়ো বাস প্রস্তুত রয়েছে। এ-ছাড়াও সাথে থাকবে মাইক্রো সহ বিভিন্ন পরিবহন।

জেলা জামায়াতের নায়েব আমির মাস্টার আব্দুল মান্নান আরও জানিয়েছেন ৭ দফা দাবি বাস্তবায়ন করতে এবং জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে বরিশাল জেলা ও মহানগর জামায়াতের সকল জনশক্তি কে সুশৃঙ্খল ভাবে  মহাসমাবেশ সফল করতে সর্বোচ্চ ভুমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status