ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শ্রীবরদীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
‎রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Monday, 7 July, 2025, 11:57 AM

শ্রীবরদীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শ্রীবরদীতে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শ্রীবরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎৬ জুলাই শনিবার বেলা ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পৌর শহরের কাঁচাবাজার সংলগ্ন ধানের খলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

‎শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এ সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন সিংগাবরুনা, রানিশিমুল ও কাকিলাকুড়া ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

‎এসময় মাহমুদুল হক রুবেল বলেন, এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।” তিনি আরও বলেন, “একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের আবু রায়হান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলিফ উদ্দিন,রানিশিমুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মীর রুকনুজ্জামান লাখো,সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান,কাকিলাকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ.এফ.এম মাহমুদুন্নবী ফজু,রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,সিংগাবরুনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান সোহাগ প্রমুখ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status