ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যশোরে ভাজা বিক্রেতার ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 4:32 PM

যশোরে ভাজা বিক্রেতার ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

যশোরে ভাজা বিক্রেতার ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

যশোরের অভয়নগরে এক ভাজা বিক্রেতার ছুরিকাঘাতে ওয়ার্ড যুবলীগ নেতা জাহিদুল ইসলাম খাঁ (৩৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার মশরহাটি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদুল খাঁ উপজেলার মশরহাটি গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে। তিনি ওই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

নিহত জাহিদুল ইসলামের বড় ভাই ওহিদুল খাঁ জানান, বেলা দেড়টার দিকে কাজের ফাঁকে মশরহাটি এলাকায় জয়েন্ট ট্রেডিংয়ের ৩ নম্বর ঘাটে ভাজা খেতে যান। সেখানে ভাজার দাম নিয়ে বিক্রেতার সঙ্গে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে ভাজা বিক্রেতা তার কাছে থাকা একটি ছুরি দিয়ে জাহিদুল খাঁর বাম পাজরে আঘাত করেন। এতে জাহিদুল খাঁ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

পরে এলাকাবাসী খবর পেয়ে জনৈক ওই ভাজা বিক্রেতাকে আটক করে বেদম মারধরের পর পুলিশে সোপর্দ করে।

অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন জানান, জাহিদুল খাঁর হত্যাকারী ভাজা বিক্রেতাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখার সময় বিকাল ৩টা পর্যন্ত জাহিদুল খাঁর খুনি জনৈক ভাজা বিক্রেতা অজ্ঞান অবস্থায় পড়ে থাকায় তার পরিচয় জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status