ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মার্কিন কারাগার থেকে ছাড়া পেলেন ইরানি সাংবাদিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 4:30 PM

মার্কিন কারাগার থেকে ছাড়া পেলেন ইরানি সাংবাদিক

মার্কিন কারাগার থেকে ছাড়া পেলেন ইরানি সাংবাদিক

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক ও উপস্থাপক মারজিয়া হাশেমি মার্কিন কারাগারে ১০ দিন আটক থাকার মুক্তি পেয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নাগরিক হাশেমি বুধবার ওয়াশিংটনের কেন্দ্রীয় গ্রান্ড জুরির সামনে জবানবন্দি দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তির সূত্রে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

ইরানের প্রেসটিভির সঞ্চালক ৫৯ বছর বয়সী হাশেমিকে গত ১৩ জানুয়ারি সেন্ট লুইস ল্যামবার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই আটক করে। পরে সেখান থেকে ওয়াশিংটনের কারাগারে হস্তান্তর করা হয় তাকে।

মার্কিন কেন্দ্রীয় তদন্তের অপ্রকাশিত নথি দেখে ফেলায় তাকে আটক করা হয়েছিল বলে জানায় রয়টার্স।

গত বছরের মে মাসে ইরানের সঙ্গে বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে আসার ঘোষণা দেয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

প্রেসটিভি জানায়, কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় মার্কিন কারাগার থেকে মারজিয়া হাশেমি মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে পরিবারের সঙ্গে রয়েছেন।

হাশেমি যুক্তরাষ্ট্রে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। পরে ইসলাম ধর্মগ্রহণ করে নিজের নামেও পরিবর্তন আনেন।

এর পর এক ইরানিকে বিয়ে করে ইরানের নাগরিকত্ব গ্রহণ করেন। নিজের পরিবারকে দেখতে তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status