ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লার কুসুমপুরে এক সমাজপতির নিয়ন্ত্রণে মাদক ব্যবসা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 January, 2019, 4:42 PM

কুমিল্লার কুসুমপুরে এক সমাজপতির নিয়ন্ত্রণে মাদক ব্যবসা

কুমিল্লার কুসুমপুরে এক সমাজপতির নিয়ন্ত্রণে মাদক ব্যবসা

একের পর এক মাদক ব্যবসার রাঘব বোয়ালরা গ্রেপ্তার হলেও কিছু এলাকার কতিপয় সমাজপতি এখানও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে যাচ্ছে। এই কথিত সমাজপতির ছত্রছায়ায় ৮/১০ জন পাইকারী মাদক বিক্রেতা এ ব্যবসা নিয়ন্ত্রণ করে।

এ রকম অভিযোগে পাওয়া গেছে, কুমিল্লার বুরিচং থানার কুসুমপুর দয়ারামপুরের মৃত আয়েত আলীর ছেলে মো, শাজাহানের বিরুদ্ধে। স্থানীয় থানার কতিপয় অসৎ পুলিশ কর্তার সঙ্গে সাক্ষ্যতায় তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে শাজাহান বলেন, এ অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়।

স্থানীয় সূত্র গুলো বলেছে, শাজহান অত্র এলাকায় প্রভাবশালী হওয়ার সুবাদে তিনি দয়ারামপুৃর এলাকার মাদক (ফেনসিডিল-ইয়াবা) ব্যবসা নিয়ন্ত্রণ করে। ভারতের সীসান্ত এলাকা কাছে হওয়ায় এসব মাদক সংগ্রহে তেমন বেগ পেতে হয় না। এমনকি তিনি দিন-দূপুরে মাদক সেবন করে স্কুল, কলেজ পড়ূয়া তথা মহিলাদের উত্যাক্ত করে।

এ ব্যাপারে বেশ কয়েকবার বুরিচং থানায় স্থানীয়রা অভিযোগ দিতে গেলেও তা থানা পুলিশ গ্রহন করেনি। উল্টো তাদের আরো হুমকি ধমকি দিয়ে পাঠিয়ে দেয় হয়।

ওই থানার পুলিশের এসআই পদপর্যাদার কর্মকর্তার সাথে শাজহানের সাক্ষ্যতা থাকায় তিনি নির্বিঘনে এ সব অপরাধ সংগঠিত করে যাচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status