ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 5:40 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 23 January, 2019, 5:43 PM

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুঘটনায় নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কান্দিপাড়া এলাকার গফুর মিয়ার ছেলে সাবু মিয়া(২৫) এবং একই এলাকার বারেক মিয়ার ছেলে সাচ্চু মিয়া (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়া খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। এ সময় সুহিলপুরের মীরহাটি নামকস্থানে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইযাত্রী নিহত হন। আহত হয়েছেন আরো দুইযাত্রী। আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status