ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে: কৃষিমন্ত্রী
নতুন সময় প্রতিদেবক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 5:38 PM

বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে: কৃষিমন্ত্রী

বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে: কৃষিমন্ত্রী

বিএনপি একটি বড় রাজনৈতিক দল বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলো। আমি মনে করি তারা জনগণের ভালবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের সমর্থন হারিয়েছে। আমরা চাই বিএনপি উপজেলা নির্বাচনে আসুক। প্রতিদ্বন্দ্বিতামূলক স্থানীয় সরকারের নির্বাচন হোক। যেখানে সকলে অংশগ্রহণ করবে।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

এসময় আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ ১০ বছর ক্ষমতায় থেকে প্রমাণ করেছে সরকার পরিচালনা ও দেশের উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের অন্য যেকোন রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি অগ্রসর ও পারদর্শী। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। সেই মহাসড়ককে বেগবান ও ত্বরান্বিত করতে জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের ৬০ ভাগ মানুষ গ্রামে বাস করে। এখনও ৪৫ ভাগ মানুষের জীবিকা আসে কৃষি থেকে। কৃষিকে আমরা শিল্পায়ন করে, প্রক্রিয়াজাত করে, বিদেশে রপ্তানী করার ব্যবস্থা করবো। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, অনেকগুলো চ্যালেঞ্জ এর মধ্যে একটি হচ্ছে পুষ্টি জাতীয় এবং নিরাপদ খাদ্য।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status