ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
‘সরকারের মাইকটি আমার হাতে ধরে দিয়েছেন প্রধানমন্ত্রী’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 5:45 PM

‘সরকারের মাইকটি আমার হাতে ধরে দিয়েছেন প্রধানমন্ত্রী’

‘সরকারের মাইকটি আমার হাতে ধরে দিয়েছেন প্রধানমন্ত্রী’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে আমি মাঠের মানুষ। আমি যখন কলেজে পড়ি তখন আওয়ামী লীগের জনসভা হলে আমি সেই জনসভার মাইকিং করতাম। প্রধানমন্ত্রী আমাকে প্রচার সম্পাদকের দায়িত্ব দিয়ে দলের মাইকটি ধরিয়ে দিয়েছিলেন। এবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে সরকারের মাইকটি আমার হাতে ধরে দিয়েছেন। আমার সেই ছোট বেলার মাইকিং এখনো করছি।

বুধবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিসিআরএফ) সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, আজ শেখ হাসিনার হাত ধরে দেশ খাদ্যে উদ্বৃত্তের দেশ। মাথাপিছু আয় তিনগুণ বেড়ে গেছে। আমরা এখন এমন এক জায়গায় গিয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, আমরা বাংলাদেশের চেয়ে পিছিয়ে কেন।

তিনি আরও বলেন, কেউ বিশ্বাস করুক আর না করুক দেশ কিন্তু বদলে গেছে। বিশ্বে হাতেগোনা কয়েকটি দেশ প্রবৃদ্ধি ৭ শতাংশের উপরে ধরে রাখতে পেরেছে, তার মধ্যে বাংলাদেশ একটি। শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ নিয়ে প্র্রশংসা করে মানুষ। অর্থনীতিতে নোবেল বিজয়ীরা বাংলাদেশকে নিয়ে প্রশংসা করেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে নেতিবাচক রাজনীতি যদি না থাকতো রাষ্ট্র আরো অনেকদূর এগিয়ে যেত। গেল দশ বছর বিএনপি নেতিবাচক রাজনীতি করেছে। সমালোচনা করার প্রয়োজন আছে। কিন্তু সমালোচনা যখন অন্ধ সমালোচনা হয় তখন সেই সমালোচনা কল্যাণকর হয় না। রাজনৈতিক প্রতিহিংসা যখন সংঘাতের রূপ নেয় তখন রাষ্ট্রের বড় ক্ষতি হয়।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি কোনো কাজে প্রশংসা করে না। সব কাজে সমালোচনা করে। এটা দেশকে পিছিয়ে দেয়। দেশে সাংঘর্ষিক রাজনীতির অবসান হওয়া প্রয়োজন। এক্ষত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আজ হরতাল যে অপ্রয়োজনীয় হয়ে গেছে তা গণমাধ্যমের কারণে সম্ভব হয়েছে।

সাংঘর্ষিক রাজনীতি বন্ধে আপনাদের ভূমিকা আছে। আমি আমার দায়িত্ব পাওয়ার পর থেকেই সাংবাদিক ভাই-বোনদের পরামর্শ নিয়ে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। আমি প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে নবম ওয়েজ বোর্ড নিয়ে গঠিত মন্ত্রিসভার কমিটির বিষয়ে উত্থাপন করেছি। সাত সদস্যের মন্ত্রিপরিষদ কমিটি পাশ হয়েছে, বলেন তথ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আমি মনে করি, আমার উত্তরসূরী ভাল কাজ করেছে। আরও কোন কোন প্রকল্প গ্রহণ করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। যা সাংবাদিক বন্ধুদের জন্য কাজে দেবে।

আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কার সঙ্গে কে কথা বলে সংবাদ প্রচার করছে তা তদন্ত করার প্রয়োজন আছে। তারা নির্বাচনের পর ভাল নির্বাচন হয়েছে সেটা বলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status