ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কম্বলের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 January, 2019, 5:49 PM

কম্বলের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

কম্বলের লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

কম্বল দেয়ার কথা বলে পাবনার বেড়ায় অস্ত্রের ভয় দেখিয়ে হিন্দু পরিবারের এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (২২ জানুয়ারি) তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বেড়া থানায় ইতিপূর্বেও আরেকটি ধর্ষণ মামলা ও দুটি মাদক আইনে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদ মাহমুদ খান জানান, সোমবার সকালে বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাময়িক বরখাস্তকৃত কাউন্সিলর আব্দুর রাজ্জাক পৌর এলাকার ওই কিশোরীকে কম্বল দেয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে মহল্লার পরিত্যক্ত একটি টিনের ঘরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায় রাজ্জাক। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মা ও বোনকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় সোমবার রাতেই মেয়েটির মা শংকরী রানী শীল বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি মামলা দায়ের করে। পরে বেড়া থানা পুলিশ মঙ্গলবার ভোরে কাউন্সিলর আব্দুল রাজ্জাককে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার নিকট থেকে একটি ধারালো ছুরি ও ধর্ষণের কিছু আলামত উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে রাজ্জাককে পাবনা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তার বিরুদ্ধে দুইটি ধর্ষণ মামলা ও দুইটি মাদক আইনে মামলা রয়েছে।

ওসি আরো জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status