ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
উজিরপুরে জাতীয় সম্পদ চামড়া সংরক্ষণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 6:36 PM

উজিরপুরে জাতীয় সম্পদ চামড়া সংরক্ষণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

উজিরপুরে জাতীয় সম্পদ চামড়া সংরক্ষণ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় পবিত্র ঈদ উল আযহা  উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও চামড়া ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশের অন্যতম জাতীয় সম্পদ চামড়া শিল্পকে সমৃদ্ধ  করার উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উজিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম খান, উজিরপুর জামায়েত ইসলামীর সাবেক আমীর ও জেলা জামায়েত নেতা মোঃ কাওছার হোসাইন, সিনিয়র সাংবাদিক আঃ রহিম সরদার, দৈনিক মানব কন্ঠ ও বৈশাখী টেলিভিশনের সংবাদদাতা মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাংবাদিক সোহেল সর্দারসহ বিভিন্ন মাদ্রাসা, ইয়াতিম খানা, লিল্লা বোর্ডিং ও চামড়া শিল্পের সাথে জড়িত ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চামড়া শিল্পকে দেশের অন্যতম রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে নিয়ে আসার উদ্দেশ্যে চামড়া সংরক্ষণের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। 

সবার শেষে তিনি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ইয়াতিমখান ও লিল্লা বোর্ডিং এর প্রতিনিধিদেরকে বিনামূল্যে লবণ প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ হাজার কেজি লবণ বিতরণ করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status