ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামের রাজীবপুরে পৃথক ২টি অভিযানে গাঁজাগাছ ও জুয়ার সরঞ্জামসহ ৩জন গ্রেপ্তার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 6:41 PM

কুড়িগ্রামের রাজীবপুরে পৃথক ২টি অভিযানে গাঁজাগাছ ও জুয়ার সরঞ্জামসহ ৩জন গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজীবপুরে পৃথক ২টি অভিযানে গাঁজাগাছ ও জুয়ার সরঞ্জামসহ ৩জন গ্রেপ্তার

কুড়িগ্রাম রাজীবপুরে পৃথক ২টি অভিযান পরিচালনা করে গাঁজাগাছ ও জুয়ার সরঞ্জামসহ ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ৩ জুন বুধবার রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলামের নেতৃত্বে অভিযানের প্রথম দফায় রাত ১২টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া এলাকায় সোহরাব হোসেনের পরিত্যক্ত বসতভিটায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করে পুলিশ। 

আটককৃতরা হলেন-সদর ইউনিয়নের জাউনিয়ার চর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩২) ও রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে দসি মিয়া (৪৫) এবং পরে দ্বিতীয় দফায় রাত ২টার দিকে উপজেলার বালিয়ামারী মন্ডলপাড়া এলাকায় সুরজদ আলীর ছেলে সরফত আলীর (৫২) বাড়িতে অভিযান চালিয়ে ৩৪টি গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক ২টি অভিযান চালিয়ে উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আজ সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status