|
কুড়িগ্রামের আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান ঢাকায় গ্রেপ্তার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান ঢাকায় গ্রেপ্তার রাজধানী ঢাকার মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাকসেদুর রহমানের নেতৃত্বে গতকাল ৩ জুন মঙ্গলবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে পল্লবীর কালশি সেকশন-১২, ই-ব্লকের ৯/১ নম্বর রোডের ৫ নম্বর বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে আওয়ামী লীগ থেকে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় অর্থায়নের অভিযোগ সহ তার বিরুদ্ধে তিতাস গ্যাস অফিসের প্রায় ১২ শত কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান চলাকালে পুলিশ প্রথমে তার বাসার মালিকের অনুমতি নিয়ে নিচতলার একটি ফ্ল্যাটে প্রবেশ করে। বাড়ির দারোয়ানের সহায়তায় ফ্ল্যাটের দরজা খোলার পর আবু সুফিয়ানকে সেখানে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ও পরিচয় নিশ্চিত করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখার পর আজ বুধবার সকাল ১১টায় রিমান্ড আবেদনের জন্য আদালতে হাজির করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
