|
টাঙ্গাইলের মহাসড়কে ঝরল বাবা ও দুই ছেলের প্রাণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() টাঙ্গাইলের মহাসড়কে ঝরল বাবা ও দুই ছেলের প্রাণ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইলের করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারচর এলাকার বাসিন্দা আমজাদ মন্ডল (৫০) এবং তার দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাতুল মন্ডল (২৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি শেরপুর যাচ্ছিল। যানটি করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে ধাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হন। আহত হন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, নিহতের লাশ গোড়াই হাইওয়ে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
