|
দুই ম্যাচেই জয়ের ভালো সুযোগ দেখছেন হামজা
নতুন সময় ডেস্ক
|
![]() দুই ম্যাচেই জয়ের ভালো সুযোগ দেখছেন হামজা ভিআইপি টার্মিনালের বাইরে সংবাদমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে হাত নাড়িয়ে যান হামজা। মুখে সেই চিরচেনা হাসি। সংবাদমাধ্যম অপেক্ষা করতে থাকলেও বেলা ১২টা গড়িয়ে গেলেও হামজার দেখা মিলছিল না। ভিআইপি টার্মিনালের প্রধান ফটকে থাকা নিরাপত্তাকর্মী বাঁশিতে হুইসেল-একজন এসে খবর দেন, 'এখনই বের হবেন হামজা'। মাইক্রোবাসে চড়ে বিমানবন্দর থেকে টিম হোটেলের উদ্দেশে রওনা দেন হামজা। বরাবরের মতোই তার মুখে ছিল হাসি। গাড়ির গ্লাস নামিয়ে হাত নাড়েন। বিমানবন্দরের গেট দিয়ে বের হওয়ার সময় সুযোগ বুঝে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং সিংগাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কেমন? এমন প্রশ্নের জবাবে হমজা বলেন, 'ইয়্যা ভেরি গুড চান্স'-অর্থাৎ দুইটি ম্যাচেই জয়ের দারুণ সুযোগ দেখছেন তিনি। শেফিল্ড থেকে ঢাকা পর্যন্ত হামজার সফরসঙ্গী ছিলেন তার বাবা দেওয়ান মোরশেদ ও মা রাফিয়া চৌধুরী। ছেলের সঙ্গে গিয়েছেন টিম হোটেলে। সেখান থেকে বিকালের ফ্লাইট ধরে সিলেটের উদ্দেশে ওড়াল দেন। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটিতে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হয় মিডফিল্ডার হামজার। তবে ১০ জুন জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের সিংগাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে ৪ তারিখ ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। সিংগাপুর ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে ম্যাচ খেলবে হামজা। তার সঙ্গে আছেন ফাহমিদুল, সামিত সোমরা। দেশে ফুটবলের নয়া জাগরণে এই ম্যাচকে ঘিরে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাও অনেক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
