|
পেকুয়ার উজানটিয়ার সোনালী বাজারে এলাকাবাসীর মানববন্ধন
পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর মানববন্ধন
নতুন সময় প্রতিবেদক
|
![]() পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর মানববন্ধন এসময় প্রায় পাঁচ শতাধিক স্থানীয় নারী পুরুষ ব্যানার, ফেস্টুন নিয়ে পেকুয়ার চর থেকে মিছিল নিয়ে সোনালী বাজারে সমবেত হন। সেখানে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, উজানটিয়ার পেকুয়ার চরসহ ৫নং ওয়ার্ডের প্রাণের দাবি ছিল পেকুয়ার চর সড়ক পাকাকরণ কাজ সমাপ্ত করা। গেল ২০২৩-২৪ অর্থ বছরে সরকার পেকুয়ার চর সড়ক সংস্কারের কাজ আরম্ভ করে। এলজিইডি সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়নের কাজ শুরু করে। 'মেসার্স চকরিয়া ডেভলপমেন্ট' নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নতুনঘোনার রুকুরগুদা থেকে পেকুয়ার চর হয়ে ষাটদুনিয়া পাড়া ফোরকানের দোকান পর্যন্ত দুই কিলোমিটার মেকাডমসহ সড়কে কংক্রিটের কাজ শেষ করেছে। ![]() পেকুয়ায় সড়ক সংস্কারে বাধা, এলাকাবাসীর মানববন্ধন ১৯৯৯ সালে সড়কটি প্রশস্তকরণ করা হয়েছে। প্রায় বিশ বছর সড়কে ইট বিছানো ছিল। হঠাৎ বনবিভাগের এমন হটকারি সিদ্ধান্তে আমরা বিস্মিত হয়েছি। সরকারি কর্তৃপক্ষ কাজ বাস্তবায়ন করছে। কিন্তু বনবিভাগ এত বছর পরে এসে উন্নয়নে বাঁধাগ্রস্ত করবে দেখে আমরা মর্মাহত হয়েছি। এ সড়কটি উজানটিয়ার বিপুল জনগোষ্ঠীর অন্যতম যাতায়াত মাধ্যম। এর উন্নয়ন বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়বে স্থানীয় পর্যায়ে। থেমে যাবে যোগাযোগ ব্যবস্থা। তারা আরো বলেন, হঠাৎ করে বন বিভাগ জায়গা তাদের দাবি করে আমাদের হুমকি দিচ্ছেন দীর্ঘ শত বছর ধরে এখানে আমাদের বসবাস। মুলত এখানে কোন প্রকার বন এখনও নাই আগেও কখনোই ছিলো না এটা ছিলো ভুল জরিপ, আমরা এটা নিয়ে আদালতে যাব কিংবা সরকারের কাছে আমাদের আবেদন আমরা এখান থেকে হাজার পরিবার পরিবার এখন কোথায় যাবো? আমাদের এটা ছাড়া যাবার কোন পথ নাই। তারা আক্ষেপ করে বলেন যেখানে পাহাড় বনভুমি আছে সেখানে প্রতিনিয়ত দখল হচ্ছে অথচ বনবিভাগের কোন খবর নাই । তারা এখন আমাদের মতো অসহায়দের উচ্ছেদ করতে পায়তারা করছে। বিক্ষোভ সমাবেশে বন বিভাগের এমন সিদ্ধান্তের তারা নিন্দা জানান। এসময় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ইউপি সদস্য কামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, শিক্ষক নাছির উদ্দিন, উজানটিয়া শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী সালাহ উদ্দিন, সমাজ সেবক মুন্সি আশেক এলাহী মাসুদ, ফয়েজ আহমদ, নুরুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পেকুয়ার প্রকৌশলী আসিফ মাহমুদ বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। কাজ বন্ধ রাখতে উপকূলীয় বনবিভাগের পক্ষ থেকে নির্দেশনা সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এ ব্যাপারে উপকূলীয় বনবিভাগ ছনুয়া রেঞ্জের মগনামা বনবিট কর্মকর্তা আফছার উদ্দিন বলেন, পেকুয়ার চরে আমাদের প্রায় ১৩০ একর বনবিভাগের জায়গা আছে। রাস্তাটি বনবিভাগের জায়গায় হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ বন্ধ করা হয়েছে। কাজ না করতে এলজিইডিকে চিঠি দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
