|
বরিশাল আ.লীগ নেতা তারিক গ্রেপ্তার
মোঃ রানা সন্যামত, বরিশাল
|
![]() বরিশাল আ.লীগ নেতা তারিক গ্রেপ্তার (৯ মে) দিনগত রাতে নগরীর রুপাতলীর তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র থেকে জানা যায়, সাদিক আব্দুল্লাহর একান্ত সহযোগী হিসেবে পরিচিত কাজী মুনিরউদ্দিন তারিক নামে-বেনামে গড়েছেন অঢেল সম্পদ। এক সময়ে কোনোমতে সংসার চালাতে কষ্ট হওয়া তারেক এখন শত কোটি টাকার মালিক বলে জানা গেছে। নগরীর রুপাতলীতে গড়েছেন আলিশান বাড়ি। এছাড়া নামে বেনামে রয়েছে একাধিক জমি। মেয়র থাকাকালীন সাদিক আব্দুল্লাহর বাসায় প্রবেশ করতে হলে তারেকের পূর্বানুমতি লাগতো বলে জানিয়েছে নেতাকর্মীসহ ভুক্তভোগী একাধিক বাসিন্দা। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরিশাল (সংশোধিত) মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল (সংশোধিত) সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ট সহযোগী কাজী মুনিরউদ্দিন তারিককে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে জুলাই গণঅভ্যুথানে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। সেই মামলায় তারিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
