ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
হোমনা টু কুমিল্লা
পারমিট বিহীন রুপালী সুপার সার্ভিস চলাচলে প্রস্তুত, জন দূর্ভোগ সৃষ্টির আশংকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 May, 2025, 8:07 PM

পারমিট বিহীন রুপালী সুপার সার্ভিস চলাচলে প্রস্তুত, জন দূর্ভোগ সৃষ্টির আশংকা

পারমিট বিহীন রুপালী সুপার সার্ভিস চলাচলে প্রস্তুত, জন দূর্ভোগ সৃষ্টির আশংকা

হোমনা টু কুমিল্লা ভায়া গৌরীপুর রোডে  পারমিট বিহীন রুপালী সুপার সার্ভিস নামে একটি পরিবহনের মোট ৪০ টি ঢাকার রেজিষ্ট্রেশন মিনিবাস চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানা যায়।

রোড পারমিট বিহীন এ অবৈধ রুপালী সুপার সার্ভিস নামে পরিবহনের হোমনা টু কুমিল্লা রোডে চলাচলের জন্য আগামীকাল উদ্বোধন করার কথা রয়েছে।হোমনা টু কুমিল্লা রোডে বহুদিন যাবত একতা সার্ভিস অত্যান্ত সুনামের সহিত সেবা দিয়ে আসছে। 

এ রোডে একতা পরিবহনের ৬০ টি এবং হোমনা টু ঢাকা হোমনা সুপার সার্ভিস নামে ৬০ টি বাস, ১০ সহস্রাধিক সিএনজি অটোরিকশা এং অসংখ্য ব্যাটারী চালিত রিকশা এহেন একটি সরু রোডে চলাচলের জন্য বিভিন্ন স্টেশনে জানযট লেগেই থাকে। এতে যাত্রী সাধারণ অনেক দূর্ভোগ পোহাতে হয়। 

এমন দূর্ভোগের মধ্যেও যদি আরও ৪০টি পারমিট বিহীন এবং অবৈধ বডির  রুপালী সুপার সার্ভিস নামে বাস এ রোডে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চলাচল করে তাতে যাত্রী সাধারণ অকল্পনীয় দূর্ভোগে পরবে এবং বেড়ে যাবে দূর্ঘটনা। সেবার নামে চলবে যাত্রী নির্যাতন। এর ফলে বাস শ্রমিক,সিএনজি ড্রাইভার মালিক শ্রমিকদের মধ্যে দাংগা হাংগামা বেধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এমতাবস্তায় আশু সংঘাত ও জননিরাপত্তা ব্যাহত হতে পারে এমন পরিস্থিতিতে  পরিবহনের সকল অথরিটি, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক শীর্ষ নেতৃ বৃন্দের  হস্তক্ষেপ  কামনা করেছেন স্হানীয় শান্তি প্রিয় জন সাধারণ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status